রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মাহবুব আলমের সভাপতিত্বে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম।
অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী ৮ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত রাখতে শিক্ষকদের নিবিড় পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে জিপিএ-৫ প্রাপ্তদেরও সংবর্ধনা দেওয়ার ঘোষণা দেন।
.png)
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে সিংড়া উপজেলায় তৃতীয় স্থান অর্জনকারী সজীব এবং জুঁই।