মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি সদরের জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান এর উদ্বোধন করেন।
এতে সভাপতিত্ব করেন আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারে আঞ্চলিক ব্যবস্থাপক শ্যামল আগষ্টিন রোজারিও।
.png)
পিছিয়ে পড়া দুর্গম পাহাড়ি এলাকার বেকারদের আগ্রহী ও স্থানীয় জনগোষ্ঠীকে বাস্তবমুখী কারিগরি দক্ষতায় দক্ষ করে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে ৫০ জনের অংশগ্রহণ কারীদের বৈদ্যুতিক সংযোগ স্থাপন, বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও মেরামত এবং মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ শনাক্তকরণ, ত্রুটি নির্ণয় ও মেরামতের বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করা হবে।
এ সময় খাগড়াছড়ি জোনের উপ অধিনায়ক মেজর আশ্রাফুল কবিরসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।