ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে আইডি হ্যাকিং ও প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫২, ২৫ আগস্ট ২০২৬
নাটোরে আইডি হ্যাকিং ও প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের লালপুরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং ও অনলাইন প্রতারণায় জড়িত সক্রিয় চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।

সোমবার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে লালপুর থানার এসআই মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মহারাজপুর মধ্যপাড়া এলাকার সাগর আহম্মেদের টিনশেড বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে।

​গ্রেফতারকৃতরা হলেন মহারাজপুর মধ্যপাড়া এলাকার মো. বাবুল আহম্মেদ (২৮), মো. ওমর ফারুক (১৯), মো. মাহফুজ হোসেন (২১) এবং আব্দুলপুর বাঁশবাড়িয়া এলাকার মো. সাব্বির হোসেন ওরফে শান্ত (২২)।

Advertisement

​পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

লালপুর ​থানার ওসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ১ নম্বর আসামি মো. বাবুল আহম্মেদের বিরুদ্ধে লালপুর থানায় পূর্বের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ২০২১ সালে মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইন এবং ২০২০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!