শুক্রবার ভোর ৫টার দিকে নাটোর সদর থানাধীন স্টেশন বাজার জামে মসজিদের সামনে বিসমিল্লাহ খেজুর হাউজ অ্যান্ড ভ্যারাইটি স্টোরের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মো. মিঠু (৩০) এবং মো. সাজ্জাদ হোসেনের ছেলে মো. সাকিব হাসান (২৪)।
.png)
র্যাব-৫, সিপিসি-২ (নাটোর ক্যাম্প) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা লাগেজের ভেতর থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা অবৈধভাবে রাজশাহী থেকে এই মাদকদ্রব্য সংগ্রহ করে ট্রেনযোগে জয়পুরহাট নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নাটোর স্টেশনে অপেক্ষা করছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে নাটোর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।