ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোর সীমান্তে সাড়ে ৯ লাখ টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ৩০ আগস্ট ২০২৬
যশোর সীমান্তে সাড়ে ৯ লাখ টাকার চোরাচালানি পণ্য উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, ফুসকা, জিরা, কসমেটিকসসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩০ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল এসব অভিযান পরিচালনা করে। বিজিবির নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৮০টি শাড়ি, ৯৭ কেজি ফুসকা, ২ দশমিক ৫ কেজি জিরা, ৪৭টি চকলেট, ৩ কেজি কিসমিস, ৪ প্যাকেট সনপাপড়ি, ৯টি চাটনি, ৬ প্যাকেট পেস্তাবাদাম ও ৪৪৩টি কসমেটিকস সামগ্রী। এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা।

Advertisement

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!