ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।

Advertisement

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।

সভায় নোয়াখালী জেলা, বিভিন্ন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাজারে গিয়ে শেষ হয়।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নোয়াখালী পৌর বিএনপি নেতা আবদুল করিম মুক্তার নেতৃত্বে আরেকটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহর মাইজদীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!