ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে আউশ ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি

গাজী শাহাদত হোসেন ফিরোজী, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:১২, ৪ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে আউশ ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে আউশ আমন ধান কাটা শুরু হয়েছে। মাঠজুড়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বছরের আউশ মৌসুমে জেলার প্রায় সব উপজেলায় ধানের ভালো ফলন হয়েছে। এতে কৃষকদের বাড়তি আয় হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলায় ৬ হাজার ৪৬০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। মাঠের সোনালি ধান ঘিরে কৃষকদের মনে এখন আনন্দ ও আশার সঞ্চার। অনেকেই ধান কেটে বাড়ির আঙিনায় মাড়াইয়ের কাজ শুরু করেছেন। 

তাড়াশের কৃষক আব্দুস ছালাম জানান, আউশ ধানের ভালো ফলন হয়েছে । এরইমধ্যেই ধান কাটা শুরু হয়েছে । প্রতি বিঘায় ১৩-১৪ মণ ধান হয়েছে।

Advertisement

সদর  উপজেলার রতনকান্দি এলাকার কৃষক আমিনুল  ইসলাম বলেন, আউশ ধান কাটা শুরু হয়েছে, ফলনও ভালো। এই ধান কেটে আবার রোপা আমন ধান চাষ করবো  এতে আমাদের বাড়তি আয় হবে।’

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা জানান, উপজেলায় ১হাজার ৫০৫ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে।  এরইমধ্যে ধান কাটা শুরু হয়েছে। ফলনও ভালো হয়েছে বলে তিনি জানান।

সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষিকর্মকর্তা মো. নাসিম হোসেন বলেন, সদর উপজেলায় ৮শ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে । এজন্য ৮ মত জন কৃষককে প্রনোদনা দেওয়া হয়েছে । দানের ফলন ভালো হয়েছে । এতে কৃষকরা লাভবান হয়েছে । 

সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা বলেন, ‘জেলায় মোট ৬ হাজার ৪৬০ হেক্টর জমিতে আউশ  ধান চাষ হয়েছে। এরইমধ্যেই বিভিন্ন এলাকায় ধান কাটা শুরু হয়েছে।  এ জন্য ৪ হাজার ৬০০ কৃষককে প্রনোদনা হিসাবে বীজ ও সার দেওয়া হয়েছে । এরইমধ্যেই ধান কাটা শুরু হয়েছে ফলনও ভালো হয়েছে । 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!