ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় খালপাড়ে পড়ে ছিল যুবকের মরদেহ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোণায় খালপাড়ে পড়ে ছিল যুবকের মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণায় খালপাড় থেকে মারুফ মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের বনগাঁও গ্রামের খালপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মারুফ মিয়া কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের আব্দুল হালিমের ছেলে। তাঁর শ্বশুরবাড়ি সদর উপজেলার রৌহার বাজে আমলি গ্রামে, যা ঘটনাস্থলের পাশের ইউনিয়নে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বনগাঁও গ্রামের এক কৃষক খালপাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় তিনি খালপাড়ে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয়দের জানালে কয়েকজন ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধারের চেষ্টা করেন। পরে তাঁরা বুঝতে পারেন, ওই যুবক মারা গেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা হয় মারুফ মিয়া হিসেবে। খবর দেওয়া হয় তাঁর পরিবারের সদস্যদের।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!