ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ৩১ আগস্ট ২০২৬
নেত্রকোণায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
ফাইল ফটো

নেত্রকোণার কেন্দুয়ায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাতে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের চান্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বান্দনাল গ্রামের মফিজ মিয়ার ছেলে ও অটোরিকশাচালক ওয়াজিদ মিয়া (৪০) এবং একই উপজেলার আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৩৯)।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রামপুর বাজার থেকে কেন্দুয়ার দিকে যাচ্ছিল। পথে চান্দপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক ওয়াজিদ মিয়া ও যাত্রী লিজা আক্তার মারা যান। এ সময় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!