ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় ভারতীয় টায়ারসহ অটোরিকশা চালক আটক

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ২৯ জুলাই ২০২৬
নেত্রকোণায় ভারতীয় টায়ারসহ অটোরিকশা চালক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার বারহাট্টায় ভারতীয় এম আর এফ কোম্পানির মোটরসাইকেলের টায়ারসহ বহনকারী সিএনজি চালিত অটোরিকশা ও চালককে আটক করেছে পুলিশ

বুধবার দুপুরে (২৯ জুলাই) খবর পেয়ে বারহাট্টা থানার পুলিশ গিয়ে চিরাং ইউনিয়নের নৈহাটি বাজারে স্থানীয়দের হাতে আটক হওয়া টায়ারসহ অটোরিকশা ও চালককে আটক করে। 

এর আগে সকালে সিএনজিযোগে টায়ারগুলো নেত্রকোণার দিকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা আটক করে। পরে পুলিশ টায়ারের সঙ্গে বহনকারী অটোরিকশাসহ চালক আকিকুল ইসলামকে (৩৫) আটক করে থানা হেফাজতে নেয়। আটকের বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার চামারজানি বলরামপুর গ্রামে।

Advertisement

বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, ভারতীয় নামীদামী এম আর এফ কোম্পানির টায়ার পাচার করছিল সিএনজি চালিত অটোরিকশায়। ধর্মপাশা থেকে নেত্রকোণা নিয়ে যাচ্ছিল। পরে স্থানীয়দের কাছে সন্দেহ হলে তারা পথরোধ করে জিজ্ঞাসাবাদ করে আটক করে। খবর পেয়ে গিয়ে মোটরসাইকেলের ৪২টি ও সিএনজির ৩টি মিলিয়ে মোট ৪৫টি টায়ার উদ্ধার করেছি। এ সময় বহনকারী সিএনজিটিও জব্দ করি। এছাড়া চালককে আটক করেছি। প্রতিটি টায়ার বাজার মূল্য ৩ হাজর ৫০০ টাকা মূল্যের। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি আরও জানায়, জিজ্ঞাসাবাদে আটক চালকের কাছ থেকে জানা গেছে ৮০টির মতো টায়ার ছিলো। যা স্থানীয়রা আটকের সময় ৩৫টি লুট করেছে। সেগুলোও উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়াও আটকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে এগুলোর সঙ্গে কারা জড়িত সে ব্যপারে পুলিশ তৎপর রয়েছে।

নেত্রকোণার কলমাকান্দা দুর্গাপুর ছাড়াও জেলার বারহাট্টা উপজেলা দিয়ে চোরাচালনের পরিবহন হচ্ছে। যা সুনামগঞ্জ হয়ে ধর্মপাশা দিয়ে নেত্রকোণার বারহাট্টা উপজেলার নৈহাটি রুটে বিভিন্ন স্থানে পাচার হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!