ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত
শাহজাদপুরের সরিষাকোল বাজারে ট্রাকের ধাক্কায় নিহত সিএনজি চালক মোমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার সরিষাকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সরিষাকোল বাজারে যাত্রীর অপেক্ষায় সিএনজি অটোরিকশার ভেতরে বসে ছিলেন মোমিনুল। এ সময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক তার সিএনজিকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ জানান, সকাল ৬টা ৩৭ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে পুলিশকে অবহিত করে মরদেহ উদ্ধার করা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!