ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪১৫

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪১৫
প্রতীকী ছবি

কুমিল্লায় তৃতীয় দফায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪১৫ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানা ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে এ অভিযান চালানো হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গতকাল রোববার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চলে। এতে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় যথাক্রমে ৬২৪ জন ও ২৫৪ জনকে আটক করেছিল পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটকদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

গত ১৮ সেপ্টেম্বরে নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। পরে ১৯ সেপ্টেম্বর কোটবাড়ি পাহাড়ের সানন্দা এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় গ্রেপ্তার করা হয় চারজনকে। এরপর থেকে কিশোর অপরাধ দমন ও কিশোর গ্যাং ঠেকাতে তৎপর হয় জেলা পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!