ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের ৮ উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০ পর্যন্ত থানা পুলিশ ও ডিবি পুলিশ পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর জানান, জেলার আটটি থানা-পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে একযোগে ওই অভিযান চালানো হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে ও চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে তারা ওই অভিযান চালান।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুর সদরে ৩৫ জন, হাইমচরে ৪৮, ফরিদগঞ্জে ৪১, হাজীগঞ্জে ৩৭, কচুয়ায় ৬২, শাহরাস্তিতে ৪৫, মতলব উত্তরে ৫২ ও মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। এ ছাড়া ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করে।

Advertisement

আটকদের মধ্যে ৩৫৫ জনের মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫ জনের তথ্য যাচাই করা হচ্ছে।

চাঁদপুর পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, কিশোর গ্যাং ও অপরাধ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!