ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের শিরোপা সদর উপজেলার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬
কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের শিরোপা সদর উপজেলার
কিশোরগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে কটিয়াদীকে হারিয়ে চ্যাম্পিয়ন সদর উপজেলা। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে প্রথমবারের মতো আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে কটিয়াদী উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ লাইন্সে প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে কিশোরগঞ্জ সদর উপজেলা ৪৪ পয়েন্ট অর্জন করে শিরোপা নিশ্চিত করে। বিপরীতে কটিয়াদী উপজেলা সংগ্রহ করে ২৮ পয়েন্ট।

খেলা শেষে বিজয়ী সদর উপজেলা ও রানার্সআপ কটিয়াদী উপজেলার খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাসমুস সাকিব, অতিরিক্ত পুলিশ সুপার (কিশোরগঞ্জ সদর সার্কেল) শরিফুল হক, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা এবং কটিয়াদী মডেল থানার ওসি রাফিকুল ইসলাম।

এ ছাড়া জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি খেলাধুলার চর্চাকে উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!