ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাঁঠালিয়ায় ১০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪, ৪ অক্টোবর ২০২৬
কাঁঠালিয়ায় ১০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২
কাঠালিয়া ডিবির অভিযানে মাদকসহ আটক দুই ব্যক্তি। ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ডিবির (গোয়েন্দা পুলিশ) বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ১০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাটিখালঘাটা এলাকার সোনিয়া (৩৫) এবং পশ্চিম পাটিখালঘাটা এলাকার মো. সেলিম হাওলাদার (৫৫)।

Advertisement

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পাটিখালঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। সেলিম হাওলাদারের বসতঘরের রান্নাঘরে পরিচালিত এই অভিযানে সোনিয়ার কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা ও নগদ ৩০ হাজার ১০ টাকা এবং সেলিম হাওলাদারের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের এসআই সুজন চন্দ্র রায় জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!