ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাজুখানে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ৪ অক্টোবর ২০২৬
মাজুখানে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
গাজীপুরের মাজুখানে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর মহানগরীর মাজুখান এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মাজুখান এলাকার একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। গুদামে ঝুটসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Advertisement

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট কাজ করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!