ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোহাগাড়ায় তিন করাতকলে অভিযান, জরিমানা ১৮ হাজার টাকা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৭, ৭ অক্টোবর ২০২৬
লোহাগাড়ায় তিন করাতকলে অভিযান, জরিমানা ১৮ হাজার টাকা
লোহাগাড়ার আধুনগর খান হাট বাজার এলাকায় তিন করাতকলে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় তিনটি করাতকলে (স’মিল) উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও চুনতি বন বিভাগ। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারা এবং করাতকল লাইসেন্স বিধিমালার বিভিন্ন বিধান লঙ্ঘনের দায়ে তিনটি করাতকলকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের গোল কাঠ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার চুনতি রেঞ্জের আওতাধীন আধুনগর খান হাট বাজারের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ-বিন-আখন্দ।

অভিযানে চুনতি বনরেঞ্জ কর্মকর্তা আবির হাসান, সাতগড় বনবিট কর্মকর্তা বজলুর রশিদ, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন, লোহাগাড়া থানার এএসআই আলা উদ্দিন, উপজেলা পরিষদের সিএ মোহাম্মদ রুবেলসহ চুনতি ও সাতগড় বন বিভাগের কর্মী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. বায়েজিদ-বিন-আখন্দ বলেন, চুনতি বন বিভাগের সহযোগিতায় আধুনগর খান হাট বাজারের পশ্চিম পাশে চারটি করাতকলে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে তিনটি করাতকল কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। একই সঙ্গে করাতকল লাইসেন্স বিধিমালার কয়েকটি বিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

তিনি বলেন, সংশ্লিষ্ট ধারায় হেলাল উদ্দিনের করাতকলকে ৫ হাজার টাকা, রেজাউলের করাতকলকে ৮ হাজার টাকা এবং জামালের করাতকলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের গোল কাঠ উদ্ধার করা হয়েছে।

অবৈধ করাতকলের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

ডেইলি-বাংলাদেশ/লোহাগাড়া/এমকে
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!