ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাকুন্দিয়ায় অবৈধ বালু উত্তোলনে এক লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৫, ৭ অক্টোবর ২০২৬
পাকুন্দিয়ায় অবৈধ বালু উত্তোলনে এক লাখ টাকা জরিমানা
পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মফিজুল নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ এবং পাইপগুলো ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনের মাধ্যমে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে মফিজুলকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ এবং পাইপগুলো ধ্বংস করা হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!