ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারি কারাগারে

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ১৩ অক্টোবর ২০২৬
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারি কারাগারে
ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক। ছবি: ডেইলি বাংলাদেশ।

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ (৪৫)-কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আসামিকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রশিদ জেলার ইসলামপুর থানার পলবান্ধা উজানপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১২ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) এসআই আপেল মাহমুদ ও এসআই মো. এহসানুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। ইসলামপুর পৌরসভার গাওকুড়া খালেরপাড় এলাকাস্থ অনু শেখের দোকানের সামনে থেকে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর এবং মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে যেকোনো গোপন তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/জামালপুর/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!