ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

তাড়াশে ১২ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার, মালিক পলাতক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৬, ১৭ অক্টোবর ২০২৬
তাড়াশে ১২ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার, মালিক পলাতক
গাঁজার গাছটি উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে একটি বসতবাড়ির আঙিনা থেকে প্রায় ১২ ফুট লম্বা দুটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক শামছুল ইসলাম পালিয়ে গেছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার তালম ইউনিয়নের পদ্মপাড়া গ্রামে শামছুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে গাছ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শামছুল ইসলামের বসতবাড়ির শৌচাগারের পেছনে গাঁজার গাছ চাষের তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে প্রায় ১২ ফুট লম্বা গাছ দুটি উদ্ধার করে পুলিশ।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, উদ্ধার করা গাছ দুটি থানায় নেওয়া হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!