ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির আঙিনায় ১৩ ফুট উচ্চতার গাঁজার গাছ, মালিক গ্রেফতার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৫, ২২ নভেম্বর ২০২৩
বাড়ির আঙিনায় ১৩ ফুট উচ্চতার গাঁজার গাছ, মালিক গ্রেফতার
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় ১৩ ফুট লম্বা গাঁজার গাছসহ মো. জয়নাল আবেদীন নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে লালপুর উপজেলার বেলগাছি এলাকা থেকে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে লালপুর উপজেলায় একটি মাদকবিরোধী অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় উপজেলার বেলগাছি এলাকার মো. জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালিয়ে একটি ১৩ ফুট গাঁজার গাছ জব্দ করা হয়। পরে বাড়ির মালিক জয়নালকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় লালপুর থানায় গ্রেফতার আসামির বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!