[ দেশজুড়ে ]
বরিশালে গাঁজার গাছসহ চাষি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
বরিশালের গৌরনদীতে ১২টি গাঁজার গাছসহ এক চাষিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পৌরসভার সুন্দরদী মহল্লার একটি পানবরজ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গাঁজা চাষি আবু সায়েদ ঘরামীকে ঐ মহল্লার বাসিন্দা।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পৌরসভার সুন্দরদী মহল্লায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি পানবরজ থেকে গাঁজার গাছগুলো উদ্ধার ও চাষিকে গ্রেফতার করা হয়।
.png)
তিনি আরো জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!