ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি নূরু গ্রেফতার 

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৪, ১৭ আগস্ট ২০২৩
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি নূরু গ্রেফতার 
মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি নুরুল ইসলাম ওরফে নূরু। ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ফুলপুরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নুরুল ইসলাম ওরফে নূরুকে (৭৬) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ফুলপুর থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (১৬ আগস্ট) রাতে জেলার হালুয়াঘাট উপজেলার মাজরাকূড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নূরু ফুলপুর উপজেলার গায়রা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। 

Advertisement

ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০২২ সালে নূরুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরিত করা, লুণ্ঠনসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকে নূরু ঢাকা ও বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন।

তিনি বলেন, তিন দিন আগে নূরু হালুয়াঘাটে এক আত্মীয় বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। নূরুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!