ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালাল বিমানবন্দরে অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৫, ১৭ আগস্ট ২০২৩
শাহজালাল বিমানবন্দরে অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার
ছবি: প্রতীকী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার রাতে অজ্ঞানপার্টির সদস্য সন্দেহে মো. মামুন নামে এক যুবককে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বৃহস্পতিবার এপিবিএন-এর অতিরিক্ত সুপারিন্টেনডেন্ট মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানান।

তিনি জানান, গত ৬ ও ১৩ আগস্ট তারা দুজন বিদেশ ফেরতকে অজ্ঞান করে মূল্যবান জিনিসপত্র লুট করার অভিযোগ পেয়েছেন। প্রথম অভিযোগ হলো, অভিযুক্ত মামুন গত ৫ আগস্ট দুবাই ফেরত অজিত সরকারকে ঘুমের ওষুধ মেশানো জুস খাইয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে।

Advertisement

একইভাবে, ১৩ আগস্ট কাতার ফেরত ইয়াসিন আরাফাতের থেকে মূল্যবান জিনিসপত্র লুট করেন তিনি। তদন্তের পর এপিবিএন সদস্যরা মামুনকে শনাক্ত করে।

মামুন যাত্রীর ছদ্মবেশে বিভিন্ন দেশ থেকে আগত লোকজনের সঙ্গে কথাবার্তা বলেন এবং ঘুমের ওষুধ খাইয়ে তাদের মূল্যবান জিনিসপত্র লুট করেন। বুধবার সকাল ১০টায় বিমানবন্দরের লাউঞ্জ থেকে মামুনকে গ্রেফতার করে এপিবিএন সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!