ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নে জামায়াতের প্রার্থী মাওলানা কবির

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ২৬ অক্টোবর ২০২৬
রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নে জামায়াতের প্রার্থী মাওলানা কবির
রাজাপুরের শুক্তাগড় ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা কবির হোসেনকে হাত উচিয়ে পরিচয় করিয়ে দেন জেলা জামায়াতের আমীর হাফিজুর রহমান।

রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে উপজেলা আমীর মাওলানা মো. কবির হোসেন মাস্টারের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার ১৫নম্বর শুক্তাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এক সভায় তার নাম ঘোষণা করেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ হাফিজুর রহমান।

স্থানীয় সমাজসেবক মো. চন্নু মাতুব্বরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা শূরা সদস্য মাওলানা আবুবকর সিদ্দিক, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. হাফিজুল্লাহ আল হাফিজ সালমান, শুক্তাগড় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম, মাস্টার মো. শাহিন মৃধা, স্থানীয় জনগণের পক্ষে খায়রুল ইসলাম ও সনাতন ধর্মাবলম্বী অরুণ পালসহ অন্যরা।

সভায় এলাকার মানুষের প্রত্যাশা পূরণ, জনসেবা নিশ্চিত করা এবং স্থানীয় উন্নয়নে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণের পাশে থেকে এলাকার সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেবক হিসেবে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন প্রার্থী মাওলানা মো. কবির হোসেন মাস্টার।
 

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!