ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছিন্নমূল মানুষের মাঝে খাবার তুলে দিলো যুবদল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৩, ২৮ অক্টোবর ২০২৬
ছিন্নমূল মানুষের মাঝে খাবার তুলে দিলো যুবদল
আখাউড়ায় পাঁচ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাবার তুলে দিলো যুবদল। ছবি : ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায়  পাঁচ শতাধিক অসহায় হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সড়ক বাজার পৌর মুক্ত মঞ্চে এসব খাবার বিতরণ করা হয়।উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে । 

নানা বয়সি লোকজন সারিবদ্ধভাবে লাইনে বসে থেকে তারা খাবার নিয়ে যায়। খাবার পেয়ে তারা সন্তুুষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের সদস্য সচিব মো: মহসিন ভূইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন আব্দু? সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূইয়া, পৌর  যুবদলের সদস্য সচিব মো: হুমায়ুন রহমান নয়ন. যুবদল নেতা শাহীন খান, ইয়াসিন সরকার, মো: সুমন মিয়া, মো: আরিফ, জসিম উদ্দিন, রানা মির্জা প্রমূখ।

প্রতিষ্ঠাবার্ষিকী মানেই শুধু উৎসব, আয়োজন কিংবা শ্লোগান নয়, মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা প্রকাশেরও একটি উপলক্ষ।  যুবদলের উদ্যোগে অসহায় হতদরিদ্র ও ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ সেই সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটে।

খাবার বিতরণ কর্মসূচিতে স্থানীয় যুবদলের শতাধিক নেতাকর্মী স্বত:স্ফুর্তভাবে অংশ নেন। এ সময় তাঁরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের আদর্শ ও কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

পৌর যুবদলের সদস্য সচিব মো: হুমায়ুন রহমান নয়ন বলেন, এদলটি সব সময় রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে। তার ধারাবাহিতকায় অসহায় হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!