ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৯০০ ছাড়ালো

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২৩
ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৯০০ ছাড়ালো
ছবি: সংগৃহীত

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। নতুন করে ১৬ জনের মৃত্যু হওয়া এ বছরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে  ৯০৯ জনের। সেই সঙ্গে ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়

 শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩ হাজার ৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮১২ জন। ঢাকার বাইরে ২১৯৬ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা সাতজন এবং ঢাকার বাইরের নয়জন।

Advertisement

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৮৭ হাজার ৭২৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৮ হাজার ৯১৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ আট হাজার ৮১০ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ঐ বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!