ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১৯:৫৫, ৬ সেপ্টেম্বর ২০২৪
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮
ফাইল ফটো

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৮ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরো ৪৬ জন রোগী।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৬ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৫৩ দশমিক ৩ শতাংশ নারী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১৪ হাজার ৮০৪ জন। এর মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৭ শতাংশ নারী।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!