ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

সিলেটে জামায়াতের রাজনীতিতে কোন্দলের বলি মাওলানা লোকমান

সিলেটে জামায়াতের রাজনীতিতে কোন্দলের বলি মাওলানা লোকমান

সিলেট জেলা জামায়াতে ইসলামীর অন্দরে ক্ষমতা ও প্রভাবের দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও, ক্ষমতার মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং অভ্যন্তরীণ কোন্দলের জাঁতাকলে পিষ্ট হয়ে দলীয় সর্বোচ্চ মর্যাদা বা ‘রুকনিয়াত’ হারিয়েছেন সিলেট জেলা জামায়াতের প্রভাবশালী নেতা মাওলানা লোকমান আহমদ। শুধু তা-ই নয়, সদ্য অনুষ্ঠিত জেলা আমীর নির্বাচনের ভোটার তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে তাঁর নাম। এই আকস্মিক পদস্খলনে সিলেট রাজনৈতিক অঙ্গনে চরম চাঞ্চল্য ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement