ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ১১ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার
আন্তঃজেলা ডাকাত জামাল হোসেন সবুজ ও ছিনতাইকারী তাজুল ইসলাম রাসেল

সিলেট নগরে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ার চাকুসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর সদর কোর্ট ও কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসএমপি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিক্বে সদর কোর্ট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সদস্য মো. জামাল হোসেন সবুজকে গ্রেপ্তার করা হয়। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকার মো. নুরুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে দুটি অস্ত্র আইনের মামলা, দুটি ডাকাতি, একটি ডাকাতির প্রস্তুতি ও দুটি মাদক মামলাসহ মোট ৭ টি মামলা রয়েছে। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

Advertisement

এদিকে, একই দিন বিকেল ৫টার দিকে কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে সুইচ গিয়ার চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী তাজুল ইসলাম রাসেলকে গ্রেফতার করা হয়। সে সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!