ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

অবশেষে দাম কমলো স্বর্ণের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৮, ৪ মে ২০২৩
অবশেষে দাম কমলো স্বর্ণের
ছবি: সংগৃহীত

অবশেষে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমলো। বুধবার ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়ানো বন্ধের সংকেত দেওয়ার পরই সর্বোচ্চ দামের কাছাকাছি চলে যায় মূল্যবান ধাতুটি। তবে বৃহস্পতিবার সেটি দর হারিয়েছে।

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, কার্যদিবসের মাঝ পথে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য স্থির হয়েছে ২০৩৮ ডলার ১৯ সেন্টে। দিনের শুরুতে যা ছিল ২০৭২ ডলার ১৯ সেন্ট। 

এর আগে ২০২০ সালে স্বর্ণের দর উঠেছিল ২০৭২ ডলার ৪৯ সেন্টে। এখন পর্যন্ত বিশ্ব ইতিহাসে তা সবচেয়ে বেশি দর।   

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!