ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ডিমের দাম নিয়ন্ত্রণে আড়তে ভোক্তা অধিদফতরের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৭, ১২ আগস্ট ২০২৩
ডিমের দাম নিয়ন্ত্রণে আড়তে ভোক্তা অধিদফতরের অভিযান
সংগৃহীত ছবি

দাম নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর কাপ্তানবাজারে ডিমের পাইকারি মার্কেটে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার সকাল থেকে এ অভিযান শুরু হয়। ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানে কয়েকটি দোকানে বিক্রয় রশিদে গরমিল দেখা গেলে জরিমানা করা হয়। 

গত কয়েকদিনে ডিমের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। ফার্মের মুরগির ডিম এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা হালি। অর্থাৎ এক পিস ডিমের দাম ১৫ টাকা। গত সপ্তাহেও এক পিস ডিম বিক্রি হয়েছে ১১ থেকে ১২ টাকায়, অর্থাৎ হালি ছিল ৪৮ থেকে ৫০ টাকা। 

Advertisement

এছাড়া দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা ডজন দরে। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। সোনালি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৬০ টাকা। আর ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এমএস/আরআই
ট্যাগ: ডিম
লিংক সফলভাবে কপি হয়েছে!