ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক আরও ৪৪২
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। এ সময় ৪১টি মামলা হয়েছে।
এর আগে শনিবার (২৮ নভেম্বর) অভিযান চালিয়ে ৫৫০ জনকে আটক করেছিল ডিএমপি।
ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় আটক ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ১৭ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৭৯ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১১ জন, গুলশান বিভাগে ৩০ জন এবং উত্তরা বিভাগে ৪৪ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ পাঁচজনকে আটক করেছে।
অভিযানে পাঁচটি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি বিস্ফোরিত পেট্রলবোমার অংশবিশেষ, ৯৬ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, একটি চাইনিজ কুড়াল ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।