ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতার ঘরবাড়ি ভাংচুরের পর স্ত্রী-বোনের ওপর হামলার অভিযোগ।

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৫, ২৯ নভেম্বর ২০২৬
পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতার ঘরবাড়ি ভাংচুরের পর স্ত্রী-বোনের ওপর হামলার অভিযোগ।
ছবি : ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর মহিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা মহিবুল্লাহ পাটোয়ারীর বসত বাড়িতে হামলা ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাড়িতে থাকা ওই নেতার বড় বোন সালমা ও স্ত্রী সাবিনাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

শনিবার রাত আটটার দিকে মহিপুর সদর ইউপুর নজীবপুর গ্রামে থানার অদূরে এ ঘটনা ঘটে। 

পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী সাবিনা আক্তার কালবেলাকে জানান, রাতে তার শিশু সন্তানকে ঘরে ঘুম পারাচ্ছিলেন তিনি। এসময় হঠাৎই একাধিক মুখোশপরা ও অচেনা মানুষ তার বসত ঘরে এলোপাতাড়ি হামলা চালায়। হামলার একপর্যায়ে বসত ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এসময় তিনি বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করে। এতে তার দুগ্ধপোষ্য শিশু ভয়ে চিৎকার করে।

কান্না জড়িত কন্ঠে সাবিনা বলেন, আমার ননদ আমাকে রক্ষা করতে এলে তাকেও কিল-ঘুষি মারে ওরা। তিনি বলেন, রাজনৈতিক কারণে এগুলো হয়েছে। মহিপুর আজ মশাল মিছিলের পরপরই আমার ঘরের সব শেষ করে দিয়ে গেছে। ঘরের একটা থালাও আস্ত নেই। রান্না করা ভাত তরকারিও ওরা নষ্ট করে দিয়ে গেছে। 

তার অভিযোগ, রাজনীতি করলে মহিবুল্লাহ করেছে। তার কোন অপরাধ থাকলে আদালত বিচার করবে। সেতো দেশছাড়া কয়েক বছর। তাহলে আমি আর আমার সন্তানের অপরাধ কি। আমার কিছু নেই। একেবারে নিঃস্ব করে দিয়ে গেছে। এছাড়া তার হাতের একটি আঙুলেও জখম হয়েছে বলে জানান তিনি। 

মহিপুর থানার ওসি শামিম হাওলাদার বলেন, আমি এবিষয়ে পরে কথা বলব। তবে থানার পাশে এমন ঘটনা আপনি জানেন কিনা প্রশ্নে তিনি জানান না কেউ জানায়নি,ওই মহিবুল্লাহ কি করে ভাই? আমি একটা মিটিংয়ে আছি পরে কথা হবে।

ডেইলি-বাংলাদেশ/কলাপাড়া/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!