ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আমদানির খবরে ডিমের দাম কমছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২৩
আমদানির খবরে ডিমের দাম কমছে
ফাইল ফটো

চার কোম্পানিকে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার এ অনুমতি দেওয়া হয়। একদিন পর মঙ্গলবার থেকেই পাইকারি বাজারে ডিমের দাম কমতে শুরু করেছে।

রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি ১০০ ডিমের দামে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। খুচরা বাজারে অবশ্য এর প্রভাব পড়েনি। কিছু জায়গায় ১৪৪ টাকা ডজন ডিম বিক্রি হচ্ছে। 

ব্যবসায়ীরা বলছেন, মঙ্গলবার পাইকারিতে তারা ১০০টি বাদামি রঙের ডিম কিনেছেন ১ হাজার ১২৫ থেকে ১ হাজার ১৩০ টাকায়, যা সোমবার ছিল ১ হাজার ১৪০ থেকে ১৪৫ টাকা। সাদা রঙের প্রতি ১০০ ডিমের দাম ১ হাজার ১০৫ টাকার আশপাশে। 

Advertisement

ব্যবসায়ী ইমরান আহমেদ বলেন, পাইকারি বাজারে ১০০ ডিমে ১৫ টাকার মতো কমেছে। ১২ টাকা পিস ডিম বিক্রি করলে লাভ কম হয়। তারপরও আমরা সরকার নির্ধারিত দামে বিক্রির চেষ্টা করছি। 

সরকার নির্ধারিত দাম এক হালি ডিম ৪৮ টাকা। কিন্তু অধিকাংশ জায়গায় বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। গত দুই বছর ধরে ডিমের দাম বাড়ছে তো কমছে। গত বছর আবার হালিপ্রতি দর ৬০ টাকার ওপরে উঠেছিল।

তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আমানত উল্লাহ বলেন, বাজার এখন স্থিতিশীল। ডিমের দাম আর বাড়ার সম্ভাবনা কম।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!