শনিবার সকালে এডিটরস গিল্ডের আয়োজনে এক গোলটেবিল বৈঠকে এসব পরামর্শ দেন তারা।
বিশেষজ্ঞরা মনে করেন, রমজানে মানুষকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশেষ কোনো উদ্যোগ নেয়া হয়নি। নিয়ন্ত্রণকারী সংস্থার অক্ষমতার কারণেই বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই আরো কিছুদিন পণ্যমূল্যের আগুনে পুড়তে হবে।
.png)
‘কীভাবে সচল হবে অর্থনীতির চাকা’ শিরোনামে গোলটেবিল বৈঠকটি শনিবার সকালে বনানীতে অবস্থিত ঢাকা গ্যালারিতে অনুষ্ঠিত হয়।
এডিটরস গিল্ডের আয়োজনে ঐ বৈঠকে আলোচকরা বলেন, ব্যাংক পরিচালকদের মেরুদণ্ড শক্ত হলে খেলাপি ঋণ কমবে। ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা না গেলে ঋণ আদায়ে খুব বেশি লাভ হবে না।
ডিজেলের দাম বাড়ানোকে মূল্যস্ফীতির অন্যতম কারণ হিসেবেও উল্লেখ করেন বক্তারা।
আয়োজক সংগঠনের যুগ্ম সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। অতিথিদের মধ্যে অর্থনীতিবিদ ড. শামসুল আলম, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসিম হোসেন, জ্বালানি বিশেষজ্ঞ ড. এজাজ হোসাইনসহ আটজন উপস্থিত ছিলেন।