[ দেশজুড়ে ]
মেহেরপুর জনতা ব্যাংকে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুর জনতা ব্যাংকে আগুন লেগেছে। এতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা গেছে, সকালে বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে জেনারেটর চালু করা হয়। চালু করার পরপরই জেনারেটরের বিদ্যুৎ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। জনতা ব্যাংক কর্মচারীরা দ্রুত অগ্নিনির্বাপন গ্যাস ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে ধোঁয়া বের হতে থাকে। এ সময় ব্যাংকসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যাংক কর্তৃপক্ষের তড়িৎ গতিতে অগ্নিনির্বাপন গ্যাস ব্যবহার করাই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!