ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজারের পেকুয়ায় আগুনে সাত বসতঘর পুড়ে ছাই

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩০, ৩১ মার্চ ২০২৪
কক্সবাজারের পেকুয়ায় আগুনে সাত বসতঘর পুড়ে ছাই
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়ায় আগুনে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত ৯টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করেছে, মুন্সি শাহাদাতের বসত বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে পেকুয়া উপজেলার ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে। 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি সহায়তা প্রদান করেছেন পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!