ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে আগুনে পুড়ল ৭ দোকান

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০২, ৩১ মার্চ ২০২৪
নোয়াখালীতে আগুনে পুড়ল ৭ দোকান
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে বৈদ্যুতিক শট সার্কিটের আগেুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়েছে।

শনিবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার মান্নান নগর দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় বাসিন্দা বাচ্চু নাড়া জানান, রাতে মান্নান নগরের দক্ষিণ বাজারের হোরনের চা দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে বাজারের নুর আলম সওদাগরের মুদি দোকান, আজাদ হোসেনের মুদি দোকান, মো.খলিলের মুদি দোকান, হোরনের চা দোকান, আজাদ হোসেনের চা দোকান ও শাহজাহানের কাপড় দোকানসহ সাতটি পুড়ে ছাই হয়েছে। 

Advertisement

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো.ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আনুমানিক ৮-৯ লাখ টাকার ক্ষতি হয়।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!