ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রলারে আগুন: দুইদিন পর মিলল নিখোঁজ জেলের মরদেহ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ৩০ মার্চ ২০২৪
ট্রলারে আগুন: দুইদিন পর মিলল নিখোঁজ জেলের মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় মাছ ধরার ট্রলারে আগুন লাগার ঘটনায় নিখোঁজ জেলে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কর্ণফুলী নদীর ওয়াটার বাস টার্মিনালের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আব্দুল জলিল কক্সবাজারের মহেশখালী পৌরসভার ঘোনারপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি একই এলাকার আনছারুল করিমের মালিকানাধীন ট্রলারের শ্রমিক ছিলেন।

পতেঙ্গা থানার ওসি মোহাম্মদ কবিরুল ইসলাম বলেন, সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সেটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মর্গে পাঠানো হয়।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন বে-ওয়ান ক্রুশ শীপের পাশে নোঙর করা অবস্থায় ইঞ্জিন বিস্ফোরণে ট্রলারটিতে আগুন ধরে যায়। এতে ট্রলারে থাকা চারজন দগ্ধ হন। নিখোঁজ হন আব্দুল জলিল। দগ্ধরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!