ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ অর্থনীতি ]

চার দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৪, ১০ অক্টোবর ২০২৬
চার দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। ফলে শনিবার (১০ অক্টোবর) নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

এর আগে গত ৫ অক্টোবর স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

অর্থাৎ, দাম কমানোর মাত্র চার দিনের মাথায় আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস। নতুন করে দাম সমন্বয় না করা পর্যন্ত দেশের বাজারে নির্ধারিত এ দামেই স্বর্ণ বিক্রি হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!