[ শিক্ষা ]
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগের) চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন পরীক্ষায় অংশ নেয়া চাকরি প্রত্যাশীরা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত ফলাফল প্রত্যাশী আব্দুল মুহিদের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রত্যাশী পিয়াস আহমেদ, কেয়া আক্তার, আব্দুর রহমানসহ প্রমুখ।
.png)
বিক্ষোভ সমাবেশ শেষে তারা মেট্রোরেল যোগে শাহবাগ থেকে মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদফতর অভিমুখে রওনা হন। প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে একই দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানা যায়।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!