২০২২ সালের দিকে হঠাৎ শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন, তাঁর শরীরে ক্যানসার ধরা পড়েছে। পরবর্তী পরীক্ষায় জানা যায়, এটি ছিল চতুর্থ স্টেজের কোলন ক্যানসার। ক্যানসার ছড়িয়ে পড়েছিল ফুসফুস ও লিম্ফ নোডেও।
তিনি নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন ছিলেন, নিয়মিত শরীরচর্চা করতেন, তাঁর কাছে এই খবর ছিল অবিশ্বাস্য এক ধাক্কা!!
ক্যানসারের খবর শোনার পর অনেকেই ভেঙে পড়েন। কিন্তু সামিয়া সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি শেষ পর্যন্ত লড়াই করবেন। চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসা শুরু হয়।
.png)
প্রথমবার তাঁর চিকিৎসায় ইমিউনোথেরাপি ব্যবহার করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই বছরের চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয় এবং তিনি স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেন।
কিন্তু কপালে যদি দুঃখ লেখা থাকে, সুখ কি তার সয়!!
সম্প্রতি আবারও তাঁর শরীরে নতুন করে ক্যান্সার ধরা পড়ে। এবার তিনি ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। অস্ত্রোপচারের পর পরীক্ষায় এটি হাই-গ্রেড কার্সিনোমা হিসেবে শনাক্ত হয়েছে এবং বর্তমানে তিনি কেমোথেরাপি নিচ্ছেন।
কেমোথেরাপির কথা শুনলে অনেকের মনেই আসে ভয়। চুল পড়ে যাওয়া, দুর্বলতা, শারীরিক কষ্ট। কিন্তু সামিয়া নিজের চুল ছোট করে এই কঠিন সময়কেও সাহসের সঙ্গে গ্রহণ করার বার্তা দিয়েছেন।
ক্যান্সারে অনেক সময় কোনো ব্যথা বা স্পষ্ট লক্ষণ থাকে না। তাই শরীরের পরিবর্তনগুলোকে অবহেলা করা উচিত নয়। যেমন:
অকারণে ওজন কমে যাওয়া দীর্ঘদিনের অস্বাভাবিক ক্লান্তি পেটের দীর্ঘদিনের সমস্যা পায়খানার অভ্যাসের পরিবর্তন অস্বাভাবিক রক্তপাত শরীরের কোথাও নতুন কোনো গুটি বা অস্বাভাবিক ফোলা এসব হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
তবে সবচেয়ে বড় কথা ক্যানসার মানেই শেষ নয়। সময়মতো শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, মানসিক শক্তি এবং পরিবারের সহযোগিতা অনেক রোগীকে আবার ফিরিয়ে আনতে পারে।
সামিয়া আফরিনের মত জীবন যত কঠিন পরীক্ষাই নিক, আশা হারানো যাবে না।
আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন এবং সব ক্যানসার আক্রান্ত মানুষকে শক্তি দিন।
লেখক : ডা.আব্দুর রহমান
চেম্বার সময়সূচি:
📍 রওশন ডায়াগনস্টিক,শ্রীপুর– বুধবার ৪টা–৭টা ( 01737884501)
📍 সরকার ডায়াগনস্টিক,ত্রিশাল– সোম ও বৃহস্পতি ৩টা–৮টা ( 01868203040)
📍 ভালুকা মডার্ন ডায়াগনস্টিক– শুক্রবার ১০টা–৩টা ( 01723078478)
📍 মুক্তাগাছা মডেল হাসপাতাল– শুক্রবার ৫টা–৮টা ( 01731829937)