ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

ছবি দেখে বলুন তো ঘোড়া এবং ঘোড়সওয়ার কোন পথে হাঁটছে? 

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৮, ২৭ এপ্রিল ২০২২
ছবি দেখে বলুন তো ঘোড়া এবং ঘোড়সওয়ার কোন পথে হাঁটছে? 
ফাইল ছবি

কিছু ছবি দেখলে চোখে ধাঁধা লাগে। রীতিমতো মাথা ঘুরেও যায়। সত্য, মিথ্যাও পড়ে যায় দ্বন্দ্বে। কিন্তু এমন কিছু ছবি দেখা যায় যা আপনার দৃষ্টিভ্রম ঘটাতে বাধ্য। এই সব ছবি দেখে আপনি কী ভাবছেন সেটাও কিন্তু প্রকাশ পায়।

এই ছবিটি তৈরি করেছে ব্রাইট সাইড নামক একটি মাধ্যম। ছবিতে দেখা যায়, একটি ঘোড়ায় একজন লোককে দেখা যাচ্ছে যার পায়ের কাছে একটি কুকুর রয়েছে। তবে এটি সমস্ত নির্ভর করে ঘোড়াটি কোন দিকে হাঁটছে তার উপর।

ছবি দেখে কি বুঝতে পারছেন?ধাঁধা অনুসারে, আপনি যদি ঘোড়াটিকে সামনের দিকে হাঁটতে দেখেন তবে এর অর্থ আপনি সবসময় ভবিষ্যতের জন্য ভালো কিছুর সন্ধান করছেন। আপনি আপনার জীবনে দুর্দান্ত জিনিস আসার জন্য অপেক্ষা করতে পারেন সেক্ষেত্রে।

Advertisement

যাই হোক, আপনি যদি ঘোড়াটিকে পেছনের দিকে হাঁটতে দেখেন তবে এর অর্থ হতে পারে আপনি অতীতে আটকে গেছেন। আপনি হয়তো অতীত সম্পর্কে নস্টালজিক বোধ করছেন এবং অন্যভাবে কী করা যেতে পারে তা নিয়ে ভাবছেন।

এখন এর উত্তর লুকিয়ে রয়েছে ছবিটির মধ্যেই। আপনি ছবিটিকে কীভাবে দেখছেন? ছবিটিতে কী দেখছেন? ঘোড়াটি কোন পথে হাঁটছে সামনের দিকে না আপনার দিকে? বুঝে নিন আপনি নিজেই। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!