ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

এক মিনিটের ইতিহাস ‘বিএনপির জন্ম’

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৯, ১ সেপ্টেম্বর ২০২৬
এক মিনিটের ইতিহাস ‘বিএনপির জন্ম’
ফাইল ফটো

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে দলটি। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির নেতৃত্বে আসে নতুন অধ্যায়।

১৯৮৪ সালে দলের চেয়ারপারসনের দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। তাঁর নেতৃত্বে বিএনপি এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করে। এরপর ১৯৯৬ ও ২০০১ সালের রাজনৈতিক পালাবদলেও বিএনপি বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান শক্তি হিসেবে অবস্থান ধরে রাখে।

Advertisement

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও বিস্তৃত হয়। একই সময়ে দলের রাজনীতিতে গুরুত্বপূর্ণভাবে সামনে আসেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।

২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তারেক রহমান। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন তিনি।

জিয়াউর রহমান থেকে বেগম খালেদা জিয়া, আর খালেদা জিয়া থেকে তারেক রহমানের নেতৃত্বের ধারাবাহিকতায় প্রায় পাঁচ দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!