ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে মানবদেহে প্রথম এইচ১০এন৩ বার্ড ফ্লু শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৮, ১ জুন ২০২১
চীনে মানবদেহে প্রথম এইচ১০এন৩ বার্ড ফ্লু শনাক্ত
ছবি: সংগৃহীত

বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে বার্ড ফ্লু ভাইরাসের এইচ১০এন৩ ধরনটি শনাক্ত হয়েছে চীনে।

মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানায়, দেশটির পূর্বাঞ্চলের জিয়াংশু প্রদেশে ৪১ বছর বয়সী এক ব্যক্তির শরীরে বার্ড ফ্লুর এই ধরনটি শনাক্ত হয়েছে।

গত ২৮ এপ্রিল জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরে এইচ১০এন৩ এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ শনাক্ত হয় সেদিনই। তবে কিভাবে তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি এনএইচসি।

Advertisement

যদিও এইচ১০এন৩ হাঁস-মুরগী থেকে ছড়ানো ছোট এবং তুলনামূলক কম গুরুতর রোগজীবাণু। এই ধরনটির বড় আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকিও কম বলে জানিয়েছে এনএইচসি।

আক্রান্ত ব্যক্তির অবস্থা স্থিতিশীল এবং দ্রুতই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। তার সংস্পর্শে আসা অন্যদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আর কোনো সংক্রমণের তথ্য পাওয়া যায়নি।

অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার বেশ কিছু আলাদা আলাদা ধরন চীনে ছড়িয়ে রয়েছে এবং এর কিছু বিক্ষিপ্তভাবে মানুষকে আক্রান্ত করে, বিশেষ করে যারা হাঁস-মুরগী নিয়ে কাজ করে তাদের শরীরে।

২০১৬-১৭ সালে বার্ড ফ্লুয়ের এইচ৭এন৯ ধরণে প্রাণ হারায় প্রায় ৩০০ জন, এরপরে আর সেই ধরনের সংক্রমণ দেখা যায়নি। এর আগে বিশ্বে কোথাও এইচ১০এন৩ ধরনে সংক্রমণ দেখা যায়নি বলে জানিয়েছে এনএইচসি।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!