শিশু সন্তান কোলে থাকা অবস্থায় বাবাকে বেধড়ক পেটালো পুলিশ
শিশু সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। আর তাকে বেধড়ক পেটাচ্ছে পুলিশ। এমনই একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে ভারতের উত্তরপ্রদেশে রাজ্যের কানপুরে এ ঘটনাটি ঘটেছে।
এক মিনিটের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় পুলিশ স্টেশনের একজন পরিদর্শক শিশু কোলে নিয়ে থাকা ওই ব্যক্তিকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন। আরেকজন পুলিশ সদস্য এসে কাঁদতে থাকা শিশুটিকে সরিয়ে নেয়ার চেষ্টা করছেন।
.png)
এদিকে ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানাচ্ছেন অনেকেই।
ঘটনার বিষয়ে কানপুরের ডেপুটি পুলিশ সুপার অরুণ কুমার বলেন, পুলিশ একটু বেশি বাড়াবাড়ি করেছে।
এ ঘটনার পর কানপুর দেহাত পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, ঘটনাটির তদন্ত করা হচ্ছে এবং ওই পুলিশ পরিদর্শককে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
ভিডিওটি দেখুন:
Shocking scenes in UP.The @kanpurdehatpol raining lathis on a man with a child and then even trying to snatch the wailing kid.Cops claim man-a govt district hospital employee -is a‘regular nuisance maker’and bit the hand of a cop.Even if true, why such barbarism ? pic.twitter.com/dkGns5aA8S
সূত্র: এনডিটিভি