শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশটির সংঘাতপূর্ণ কায়াহ প্রদেশে এই ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা, গণমাধ্যম এবং স্থানীয় মানবাধিকার সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বিভৎস এই হত্যাকাণ্ডের শিকারদের মধ্যে শিশু, নারী এবং বৃদ্ধরাও রয়েছেন বলে জানাগেছে।
কায়াহ প্রদেশের কারেন্নি হিউম্যান রাইটস গ্রুপ বলছে, তারা শনিবার প্রুসো শহরের মো সো গ্রামের কাছে মিয়ানমারের ক্ষমতাসীন সেনাবাহিনীর হাতে নিহত বৃদ্ধ, নারী ও শিশুসহ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের পোড়া মৃতদেহ দেখতে পেয়েছে।
.png)
স্থানীয় এই মানবাধিকার সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছে, আমরা মানবাধিকার লঙ্ঘনকারী অমানবিক ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।
মিয়ানমার সেনাবাহিনী বলেছে, তারা ওই গ্রামে বিরোধী সশস্ত্র বাহিনীর অজ্ঞাতসংখ্যক ‘অস্ত্রধারী সন্ত্রাসীকে’ গুলি করে হত্যা করেছে। এই অস্ত্রধারীরা অন্তত সাতটি গাড়িতে ছিলেন এবং সেনাবাহিনী থামার নির্দেশ দিলেও কর্ণপাত করেনি বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
কারেন্নি হিউম্যান রাইটস গ্রুপ ও স্থানীয় গণমাধ্যমের শেয়ার করা ছবিতে দেখা যায়, অঙ্গার হয়ে যাওয়া মরদেহ পুড়ে যাওয়া ট্রাকে পড়ে আছে।