ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে ‘মোস্ট ওয়ান্টেড’ বোমা হামলাকারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:৪৪, ১৬ জানুয়ারি ২০২২
ভারতে ‘মোস্ট ওয়ান্টেড’ বোমা হামলাকারীর মৃত্যু
ফাইল ছবি

ভারতে ১৯৯৩ সালে সিরিজ বোমা হামলার অন্যতম প্রধান অভিযুক্ত সেলিম গাজী হার্ট অ্যাটাকে মারা গেছেন। দেশটির পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে। 

ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, করাচির একটি হাসপাতালে কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন সেলিম। তাকে হাসপাতালে নেয়ার কথা ছিল। এর আগেই শনিবার তিনি মারা যান। 

ভারতের ডন দাউদ ইব্রাহীমের গ্যাংয়ের সদস্য ও ছোটা শাকিলের খুব কাছের লোক হিসেবে সেলিম গাজী পরিচিত। 

Advertisement

আরো পড়ুন: শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে: ইসি সচিব

এদিকে ভারতীয় পুলিশের তথ্যানুযায়ী, সেলিম গাজী ১৯৯৩ সালে মুম্বাইয়ে হামলার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন।  ঐ সালের ১২ মার্চ সন্ত্রাসীদের সিরিজ বোমা হামলায় কেঁপে ওঠে পুরো মুম্বাই শহর। এ ঘটনায় ২৫৭ জন মানুষ প্রাণ হারান ও  আহত হন ৭১৩ জন। 

সেলিম গাজী ও তার সহযোগীরা মুম্বাইয়ে হামলা চালিয়ে পাকিস্তানে পালিয়ে যায়। ওই ঘটনার পর থেকে সেলিম গাজীকে মোস্ট ওয়ান্টেড হিসেবে খুঁজছিল ভারতের পুলিশ। 

গত বছর মুম্বাই হামলার মাস্টার মাইন্ড টাইগার মেননের ছোট ভাই ইউসুফ মেনন ৫৪ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। সূত্র: এএনআই

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বোমা হামলা
লিংক সফলভাবে কপি হয়েছে!