১৯ জানুয়ারি সন্ধ্যায় আমেরিকার মেরিল্যান্ডের একটি বাড়িতে এমন ভয়ানক ঘটনা ঘটেছে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানানো হয়, আমেরিকার একটি বাড়িতে এক ব্যক্তির ওপর একসঙ্গে আক্রমণ করে বসে ১২৫টি সাপ। সাপের আক্রমণের পর ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লোকটির মর্মান্তিক দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
.png)
প্রতিবেদনে আরো জানানো হয়, আমেরিকার মেরিল্যান্ডের একটি বাড়িতে হামলা করেছিল ১২৫টি সাপ। ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬টায় এক ব্যক্তির বাড়িতে কয়েকশ সাপ আক্রমণ করে। ঐ বাড়িতে ৪৯ বছর বয়সী সেই ব্যক্তি বসবাস করতেন। প্রতিবেশীরা ঐ ব্যক্তিকে দেখতে না পেয়ে পুলিশকে জানান।
স্থানীয়রা জানান, খুবই ভয়ানক দৃশ্য দেখে পুলিশে ফোন করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঐ ব্যক্তির বাড়িতে পৌঁছে দরজা খুলতেই অবাক হয়ে যায়। কারণ ঐ বাড়ির মালিক মেঝেতে মরদেহ পড়েছিল এবং তার চারপাশে সাপগুলো ঘোরাফেরা করছিল। পুলিশ সাপের কামড়ে মৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই মৃত্যুবরণকারী ব্যক্তির মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। ঐ বাড়ি থেকে ১২৪টি সাপ ধরা পড়েছে। তাদের মধ্যে ১০০টি সাপ বিষাক্ত ছিল। এমনকি সেই বাড়িতে অজগরও ছিল। সাপ শুধু ঐ ব্যক্তির বাড়ির ভেতরেই ছিল না, সেগুলো বাড়ির চারপাশেও ঘুরে বেড়াচ্ছিল।
পুলিশ আরো জানায়, আমেরিকার কোথাও কখনো এতো বেশি সংখ্যক সাপ কোনো বাড়িতে আক্রমণের ঘটনা ঘটেনি। ঐ ব্যক্তির বাড়ির বাইরে খুব কম সংখ্যক সাপ দেখা গেলেও ভিতরে ১০০টিরও বেশি সাপ ছিল। প্রতিবেশীরা এ বিষয়ে তেমন কিছু জানতেন না।
এদিকে, চার্লস কাউন্টি অ্যানিম্যাল কন্ট্রোল সাপগুলো ধরেছে।